কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় কেন্দ্র সচিবের তিন দিনের রিমান্ড মঞ্জুর

অপরাধ জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি প্রশ্নপত্র ফঁাসের প্রধান আসামী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আসামী লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন।

এছাড়াও ৫ আসামীর মধ্যে ২ আসামীর রিমান্ড আবেদন জানালে আদালত আগামী রোববার শুনানীর দিন ধার্য করে।

এামলার আসামীরা হলেন, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। এ মামলা এজাহার ভুক্ত আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে।

গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামের মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।

এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীব বিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *