ময়মনসিংহের গৌরীপুরে প্রফুল্ল রবিদাসের দ্বিতীয় প্রয়ান দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহ

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৫ সেপ্টেম্বর ২০২২) সকালে স্বর্গীয় প্রফুল্ল রবিদাসের গৌষ্ঠীর সদস্যদের উপস্থিতিতে বালুয়া নদীর তীরে মৃতের আত্নার শান্তি কামনায় বন্দিগী করা- সহ নানা যাগ-যজ্ঞাদির মাধ্যমে পিন্ডদানের করা হয় এবং সন্ধায় কালীপুর মধ্যমতরফ তার নিজ বাসায় রবিদাস গোষ্ঠীর পূর্ব পুরুষদের নিয়মানুযায়ী গুরুর গাদী স্থাপন করা হয়।

গাদী এবং পূজার্চনায় হিন্দি ভজনাদির মাধ্যমে সু-মধুর কণ্ঠে পরিবেশন করেন ঢাকা গাজীপরু থেকে আগত শ্রী গুরু মহারাজ আসফোরন রবিদাস ও বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন ঐ এলাকার ভক্ত শ্রী নরেশ রবিদাস। অনুষ্ঠান শেষে সকলের মাঝে নিরামিষ খাবার পরিবেশন করা হয়।

মৃত্যুকালে তিনি তিনপুত্র,দুই কন্যা, ভ্রাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *