নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার ২০২২সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১(জুন) শনিবার ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় মাদ্রাসার হলরুমে সকাল ১১টায় দাখিল ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ও ছাত্র মোঃ রফিকুল ইসলাম ৪০তম বিসিএস (প্রশাসনিক ক্যাডার) সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হারুন, অত্র প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শফিয়ার রব্বানী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুর ছালাম, বীরমুক্তিযোদ্ধা হুমায়ূন আহমেদ প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

