রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ:
আজ শুক্রবার (১০ জুন)দুপুরে জুম্মার নামাজের পর বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের রাজনৈতিক নেতা নুপূর শর্মা ও নাভিল জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থী উপস্থিত ছিল।
এসময় রবিবার শিক্ষার্থীরা নানাভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করে। “We want peace”, “সাম্প্রদায়িক প্রতিহিংসা দূর হোক” “we love Muhammad (sm)” ইত্যাদি ব্যানার-প্লেকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন -১ এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বিশ্বনবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ভবিষ্যতে যেনো বিশ্বনবী কিংবা অন্য কোনো ধর্মকে নিয়ে কেউ এ ধরনের কটূক্তি না করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে সেই লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ মানব বন্ধন।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করেন ভারতের নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল। তাদের এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে ফেটে পড়েন নেট দুনিয়ার বাসিন্দারা। তারই ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মানববন্ধন।

