নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ‘বন্ধুমহল অনুপম সহযোগী সংগঠন’ (এফসিএসি) এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ১২০ জন গরীব, অসহায় দুস্থ ও বয়স্ক ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। তাদের উপহারের প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, দুধ, লাচ্ছা ও বাদাম-কিসমিস।
এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, সহঃ উপদেষ্টা জাকির হোসেন, সভাপতি রোকনুজ্জামান রুম্মান, সাধারণ সম্পাদক রাকিব সরদার, সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম ফাহিম, অর্থ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রামানিক, সদস্য হেদায়েতুল ইসলাম লিপ্ত, আশরাফ আলী, মেহেদী হাসান রিয়াদ, লিমন মিয়া, ফিরোজ মাহমুদ, রুবেল ইসলাম, রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন।
ঈদ উপহার পেয়ে পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা মোমেনা বেওয়া ও ষাটোর্ধ্ব আছিয়া বেওয়া বলেন, আমরা গরীব মানুষ। বয়সের ভারে আগের মত কাজকর্ম করতে পারি না। অভাবের কারণে আমাদের ঘরে ঈদের আনন্দও নাই। যারা আমাদের ঈদের আনন্দ উপহার দিল তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো।

