কালিয়াকৈরে তেলবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

জাতীয় ঢাকা

মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে তেলবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মাসুদ রানা (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ ঢাকা জেলার,আশুলিয়া থানার কবিরপুর এলাকার মোঃ বাহাউদ্দিনের পুত্র।

জানা যায়, মাসুদ রানা ঐদিন সকালে মোটর সাইকেল চালিয়ে কবিরপুর থেকে কালিয়াকৈর আসার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় পৌছায়। এসময় পিছন থেকে আগত অপর একটি টেলবাহী ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।

খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করেছেন। এসময় ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ থানায় নিয়ে যায়। সালনা হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ খাইরুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *