ভূরুঙ্গামারীতে ১ মাস বয়সী শিশুকে দেয়ালে আছাড় দিয়ে হত‍্যার অভিযোগে মা আটক

অপরাধ আলোচিত জাতীয় রংপুর

মাহবুব হোসেন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ মাস বয়সী কন্যা শিশুকে দেয়ালে আছাড় দিয়ে হত‍্যা করার অভিযোগ উঠেছে মানসিক ভারসাম্যহীন এক মায়ের বিরুদ্ধে। নিজ সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে ওই মা কে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।

হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের ইসলামাবাদ এলাকায়। মৃত শিশুটির নাম উষা খাতুন। তার বয়স এক মাস পাঁচ দিন বলে জানাগেছে। বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

জানাগেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের আব্দুল লতিফ মাস্টারের কন‍্যা জুই খাতুন(২২) সাথে একই ইউনিয়নের পশ্চিম কেদার সাধুর মোড় এলাকার জয়নাল আবেদী এর ছেলে স্বপন মিয়া (৩০) এর সাথে প্রায় পোনে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের আগে থেকেই জুই মানসিক ভারসাম্যহীণ হয়ে নানা রোগে আক্রান্ত হয় ছিলো। এরি মধ‍্যে তাদের কোল আলো করে গত এক মাস আগে সিজারিয়ান অপারেশনেল মাধ‍্যমে একটি কন‍্যা সন্তান জন্ম নেয়।

ঘটনার দিন বুধবার তার বাবার বাড়ীতে রাত ৮ টার দিকে ভারসাম‍্য হারিয়ে জুই খাতুন তার শিশু কন্যাকে ঘরের দরজা বন্ধ করে দেয়ালে আছাড় দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃতু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক মা ও নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে কচাকাটা থানা পুলিশ।

জুই খাতুনের স্বামী ও শিশুটির বাবা স্বপন মিয়া বলেন,আমার স্ত্রী জুই একজন মানসিক ভারসাম্যহীণ রোগী। সে মাঝে মধ্যেই পাগলের মতো আচরন করত। তার চিকিৎসাও চলছে। কিন্তু বুধবার সন্ধ‍্যায় হঠাৎ করেই ঘরের দরজা বন্ধ করে দেয়ালে আছাড় দিয়ে শিশুটিকে মেরে ফেলে।

কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন শিশুটির লাশ মর্গে প্রেরন করা হয়েছে। যেহেতু শিশুটির মা মানসিক ভারসাম্যহীণ বলে আমরা জানতে পেরেছি। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *