ঠাকুরগাঁও এর সালান্দর ইউপিতে জন্ম সনদের নামে চললে জন হয়রানি

অপরাধ জাতীয় রংপুর

মাসুদ রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালান্দর ইউনিয়ন পরিষদে অনলাইন জন্ম সনদের নামে চলছে ব্যাপক জন হয়রানি ও জমজমাট ব্যাবসা। মাসের-পর-মাস ঘুরেও মেলেনা জন্ম সনদ। এই হয়রানি থেকে মুক্তি পেতে চায় সর্বসাধারণ।

জানা যায়, উক্ত ইউনিয়নে একটি জন্ম সনদ অনলাইন করতে সময় লাগে ১ মাস। আবার ১ মাস পর নির্ধারিত তারিখে আসতে না পারলে জবাবদিহিতা করতে হয়, সেই সাথে সিরিয়ালে থাকতে হয় শেষ নেই অপেক্ষার পালার। এছাড়া জন প্রতি জন্ম সনদ করতে ১৫০ টাকা করে লাগে। উক্ত ইউনিয়ন এ উপস্থিত থেকে দেখা গেছে জন্ম সনদ নেয়ার জন্য কয়েকশত লোক অপেক্ষা করলেও, সেদিকে ভ্রুক্ষেপ না করে তথ্য সেবা কর্মী মাসুদ(সাম্ভাব্য নাম) করোনার টিকার নিবন্ধন স্লিপ বের করা নিয়ে ব্যাস্ত। দীর্ঘ ২.৫ ঘন্টায় তার কাছ থেকে জন্ম সনদ বের করা হয়েছে মাত্র ৩ টা।

তারই কিছুক্ষণ পর বেলা ২ টায় ইউপি সচিব তথ্য সেবা কেন্দ্রের হুইল চেয়্যারে বসে কাজ করা করা অফিসারের মত ভাব নেয়া কম্পিউটার অপারেটর টিকে ডাক দিয়ে সকল কাজ বন্ধ করে দিয়ে বাসায় চলেন যেতে বললেন, সেই সাথে গ্রাম পুলিশ উপস্থিত সকল মানুষ কে তথ্য-সেবাদান রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ দিলেন।যেই রুমে চলে তথ্য সেবার নামে জমজমাট ব্যবসা।

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান,
গত এক মাস আগে বাচ্চার জন্ম সনদ করতে দিয়েছি, মাস পেরিয়ে যাবার পর ৩-৪ দিন থেকে ঘুড়তেছি আমাদের নাকি সিরিয়ালেই আসে না। কখনো বলে কাজ হয়নি পরে আসেন। দিনের পর দিন পরিষদে ঘুড়েই সময় কাটছে কাজের কাজ কিছুই হচ্ছে না। তারা এই হয়রানি হতে মুক্তির দাবি জানায়।

কোন শিক্ষার্থী জন্ম সনদ করার সময় তার একাডেমিক সার্টিফিকেট এর কপি জমা দিয়ে আবেদন করার ফলে তথ্য সেবা কর্মি কোন তথ্য ভূল করলে সংশোধনের জন্য সালান্দর ইউনিয়নে সময় নিচ্ছে এক মাস। যা উপজেলা তথ্য হেল্প ডেক্স এ ২ মিনিটেই সমাধান করা যায়। শুধু তাই নয় উক্ত ইউপির সচিব বলেন, ভূল যেভাবেই সংঘটিত হোক এক জন ব্যক্তি যতবার জন্ম সনদ বের করবে ততবার তাকে ১৫০ টাকা করে ফি দিতে হবে।
অথচ সরকার কতৃক নির্ধারিত ফি, নতুন জন্ম সনদ ৫০ টাকা, জন্ম তারিখ সংশোধন ফি ১০০ টাকা, পিতা-মাতার নাম সংশোধন ফি ৫০ টাকা।

তবে কৌশলগত ভাবে তথ্য সংগ্রহ করার সময় ইউপির চেয়ারম্যান জনাব, মুকুট চৌধুরীকে পরিষদে পাওয়া যায়নি বলে এ ব্যপারে তার কোন বক্তব্য জানা যায়নি।

উল্লেখ্য যে, সারাদেশ ব্যাপি করোনা কালীন টিকার জন্য জন্ম সনদ অনলাইন আবশ্যিক হওয়ার ফলে প্রচুর শিক্ষার্থী ও তাদের পরিবারদের জন্ম সনদ করার হিরিক চলছে সারা দেশ ব্যাপী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *