রাজারহাটের সেই স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার বদলি, চলছে অনিয়মের তদন্ত

অপরাধ জাতীয় রংপুর সারাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতে ভূয়া ভাউচারে কয়েকগুন বাড়িয়ে প্রায় অর্ধকোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ বিল উত্তোলনের বিষয়টি তদন্ত করছে সিভিল সার্জনের করা তিন সদস্যের তদন্ত কমিটি। এদিকে এসব অনিয়মের অভিযোগ যার দিকে সেই রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েলকে বদলি করা হয়েছে।

জানা গেছে,২০২০-২১ অর্থ বছর এবং ২০২১-২২ অর্থ বছরের শুরুতে কোভিড টিকাদান কর্মসূচী ও মাদার সাপোর্ট কর্মসূচীতে আপ্যায়ন, ভ্যাকসিন ও লজিষ্টিকস পরিবহন ব্যয়, টিকাদান কাজে নিয়োজিতদের ভ্রমন ব্যয়,অনিয়মিত শ্রমিকের মজুরী বিল, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২১ উপলক্ষে স্বেচ্ছাসেবক ও মাঠকমর্ীগণের ভাতা, মালামাল পরিবহন, স্যানিটাইজার ক্রয়,পোর্টারের মজুরী বিল,সমন্বিত পুষ্টি প্রতিষ্ঠানের ষ্টেশনারী মালামাল ক্রয়, পাবলিক এ্যাড্রেস সিস্টেম, শিশু বান্ধব হাসপাতাল প্রশিক্ষানাথীদের ভাতা, সার্টিফিকেট ব্যানার তৈরী,ভূয়া স্বাক্ষরে স্বেচ্ছা সেবক ও সাপোর্ট স্টাফগণের ভাতা, হাসপাতালের বজ্য অপসারণ, বিভিন্ন সভা, কর্মশালা, স্যানিটাইজার ক্রয় সহ নানা খাতে ভূয়া ভাউচারে কয়েকগুন বাড়িয়ে প্রায় অর্ধকোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ বিল তৈরী করে অধিকাংশ টাকা রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতার্ ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল কতর্ৃক আত্নসাতের অভিযোগ উঠে।

এমনকি এসব বিলের বেশিরভাগে স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব শাখার কর্মকর্তাদের বাদ দিয়ে অন্যদের স্বাক্ষরে করা হয়। এনিয়ে বিভিন্ন মিডিয়ায় গত ৩ফেব্রুয়ারী ওই স্বাস্থ্য কমপ্লেক্রে ভুয়া ভাউচারে অর্ধকোটি টাকার বিলের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই দিনই রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতার্র অনিয়ম তদন্তে কুড়িগ্রামের সিভিল সার্জন ড. মনজুর এ-মোর্শেদ তিন সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করেন।

এদিকে তদন্ত চলাকালীন তাকে বদলি করায় জনমনে নানা কথার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে নানামহলে চলছে সমালোচনা। তবে বদলি ও তদন্তের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ড. মনজুর এ-মোর্শেদ জানিয়েছেন,তার বদলিতে তদন্তে বা তদন্তের পরে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতে কোন সমস্যা থাকবেনা।

এরআগে গত ৮ফেব্রুয়ারী রাতে ডাঃ আসাদুজ্জামান জুয়েল নিজের ফেসবুক ওয়ালে বদলির আদেশ আপলোড করে তিনি লিখেছেন, অবশেষে ঘরের ছেলে ঘরেই ফিরে যাচ্ছি। নতুন কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র মতলব (উত্তর) চাঁদপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *