নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
ফুলবাড়ী ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি ১৯৯১ সালের ২১ জানুয়ারি চাকুরীতে যোগদান করেন। সোমবার (৭ ফেব্রুয়ারি ২০২২) চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করায় কলেজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা প্রদান উপলক্ষে বেলা দুইটায় অত্র কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রভাষক জাকারিয়া মিয়ার সঞ্চালনা ও কলেজ গভর্নিং বডির সভাপতি আজিজার রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাশ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্র শাহজাহান আলী বাদশা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, প্রাক্তন ছাত্র ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন আর রশিদ প্রমুখ।
বিদায়ী শিক্ষক সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘ ৩১ বছর ধরে এই বিদ্যাপীঠে শিক্ষকতা জীবন পার করলাম। কলেজটা আমার কাছে নিজের বাড়ির মত হয়ে গেছে। আজকের এ বিদায় মেনে নেয়া কষ্টকর হলেও মেনে নিতে হচ্ছে। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কলেজ কর্তৃপক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলে আমার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন। বাকী জীবনটা যেন পরিবারের সাথে সুস্থ ও সুন্দরভাবে কাটাতে পারেন।

