কালিয়াকৈরে এক মাসে ৭৮ লাখ টাকার মাদক উদ্ধার

জাতীয় ঢাকা

মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতাঃ
গাজীপুর কালিয়াকৈর থানায় এক মাসে ৭৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করলো পুলিশ। এসময় কয়েকজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

তথ্যঅনুসন্ধানে ও পুলিশসূত্রে জানা য়ায়, চলতি বছরের ১লা জানুয়ারি কালিয়াকৈর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন আকবর আলী খান। যোগদানের পরপরই মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। ওসির নেতৃত্বে গত এক মাসে কয়েকটি ধাপে মোট ৭৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য মৌচাক এলাকা থেকে ২ জন মাদক ব্যাবসায়ীসহ ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এছাড়াও র‍্যাব ও ডিবি পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আরও ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবা, গাজা ও চুলাই মদ উদ্ধার করা হয়।

এব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, মাদক ও মাদক ব্যাবসায়ীদের সাথে কোন আপোস নেই। পুলিশ সুপারের নির্দেশে যারা মাদক ব্যাবসায়ী আমি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কালিয়াকৈর থানা মাদক মুক্ত রাখতে আমি অঙ্গিকারবদ্ধ। এছাড়াও এলাকাবাসীকে মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

এসময় তিনি আরও বলেন, যেকোন ধরনের অপরাধ প্রতিরোধে থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *