কুবিতে গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা ও ক্যাম্পাস

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রসায়ন বিভাগের উদ্যোগে ও ফিজিক্যাল ও অর্গানিক ল্যাবরেটরির আয়োজনে “Synthesis & Characterization of Zinc Oxide Nono Particles from plant extract an ecofriendly Approach” শীর্ষক এক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, কোপেন স্টেট ইউনিভার্সিটির সেন্টার অব ন্যানোটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন প্রশিক্ষকরা।

কর্মশালায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মাজেদ পাটোয়ারী সহকারী তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *