কুবি সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

চট্টগ্রাম জাতীয় শিক্ষা ও ক্যাম্পাস

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, নির্বাচন কমিশনার মোহাম্মদ মাকসুদুল করিম ও ফাহাদ জিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল সূত্রে জানা যায়, আগামী বুধবার (৩০ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৪ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে পরের দিন (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একইদিন বিকাল ৪ টায়। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। এতে সমিতির সদস্যগণ ভোট প্রদান করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোট গণনা শেষে একইদিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

গত ২৫ ডিসেম্বর শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর মধ্য দিয়ে সপ্তম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *