।। নিউজ ডেস্ক ।।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে মিথিলা ইসলাম মৌ। সে সাংবাদিক মনজুরুল ইসলাম ও মোছাঃ বিলকিস বেগম দম্পতির প্রথম সন্তান।
মিথিলার পিতা মনজুরুল ইসলাম ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সহ-সভাপতি, এশিয়ান বাংলা নিউজ ডট কমের প্রকাশক ও সম্পাদক, দৈনিক ভোরের ডাক-এর সংবাদদাতা এবং বিএমএফ টেলিভিশন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে কোনোমতে পরিবার চালালেও সাম্প্রতিক সময়ে কিডনি রোগে আক্রান্ত হয়ে তার পক্ষে সংসার চালানো চরমভাবে কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তবুও প্রতিকূল পরিবেশে সাহস ও অধ্যবসায় নিয়ে নিজ প্রচেষ্টায় অসাধারণ ফলাফল অর্জন করেছে মিথিলা ইসলাম মৌ। কঠিন বাস্তবতার মধ্যেও সে নিজের স্বপ্ন ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। তার লক্ষ্য, উচ্চশিক্ষা অর্জন করে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজে নিজেকে নিবেদিত করা। মিথিলা জানায়, “আমি চাই এই দেশে মেধা ও নৈতিকতাই হোক এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।” সে দেশের মানুষ, শিক্ষকমণ্ডলী এবং শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
