স্বাস্থ্য ডেস্ক: দেশে করোনা সংক্রমণ প্রথম শুরু হয় ৮ মার্চ, ২০২০ । প্রতিদিনই বেড়ে চলেছে নতুন আক্রান্তের সংখ্যা। গত ১৮ জুন করোনা ভাইরাস শনাক্তে বিশ্বের ১৭ তম দেশ হিসেবে এক লাখ পার করে বাংলাদেশ এর এক মাস পর গত ১৮ জুলাই ১৭ তম দেশ হিসেবেই আক্রান্তের দিক দিয়ে ২ লাখ অতিক্রম করেছে বাংলাদেশ ।
করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে দেশে ভার্চুয়াল স্বাস্থ্যসেবা বা টেলিমেডিসিন ব্যবহারের চাহিদা তীব্রভাবে বেড়েছে । করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও ঘরে বসে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ করে দেয়ার জন্য সারাবিশ্বব্যাপী এই টেলিমেডিসিন চিকিৎসা চালু হয়েছে এবং অনেক জনপ্রিয়তা লাভ করেছে ।
প্যানডেমিক কোভিড-১৯ এ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্ল্যাটফর্ম অব মেডিক্যাল এন্ড ডেন্টাল সোসাইটি ও বুয়েটিয়ান ফোরাম যৌথভাবে ফ্রি টেলিমেডিসিন ও অন্যান্য স্বাস্থ্য সেবা চালু করতে যাচ্ছে ।
এই প্রজেক্টের আওতায় বিনামূল্যে টেলিমেডিসিন সেবার পাশাপাশি ফ্রি এম্বুল্যান্স সার্ভিস ও অন্যান্য সামাজিক সহায়তা দেয়া হবে । 09612300900 হটলাইন নম্বরে ফোন করে ২৪ ঘন্টাই এই স্বাস্থ্যসেবা পাওয়া যাবে । এক্ষেত্রে আমাদের প্রদত্ত সেবা বাবদ কোন অর্থ নেয়া হবে না।
চ্যারিটি সংগঠন অংকুর ইন্টারন্যাশনাল এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ভলান্টারি সংগঠন প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি এর যৌথ উদ্যোগে “সাড়া” টেলিমেডিসিন প্রজেক্ট টি পরিচালিত হচ্ছে । এই প্রজেক্ট এ সহযোগিতা প্রদান করছে বুয়েট এলাম্নাই অ্যাসোসিয়েশান, ভলান্টারি সংগঠন সংযোগ এবং বুয়েট ব্যাচ ৯০ । কারিগরী সহযোগিতায় থাকছে বিনির্মাণ টেকনোলজিস।

