কুড়িগ্রামে শিশুশ্রম বন্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি:
“শিশুশ্রম বন্ধ করি সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ এর সহযোগিতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলা চত্ত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোর ভুবন চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সমাজসেবা অফিসার এস.এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল সমাজসেবা অফিসার সুকান্ত সরকার, ইউপি সদস্য গোলজার হোসেন, দুর্বার তারুণ্য বাংলাদেশ এর সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।

বক্তরা শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য সকলকে আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *